ইনস্টিটিউটের কোর্স নীতিমালা
আলহামদুলিল্লাহ!
আল-ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট-এর কোর্সে যারা অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
কোর্স সংক্রান্ত নীতিমালা:
১. কোর্স চলাকালীন সময়ে দৃঢ় প্রত্যয়, আন্তরিকতা ও মনোবল নিয়ে অগ্রসর হওয়ার অঙ্গীকার গ্রহণ করা আবশ্যক।
২. কোর্সের যেকোনো উপকরণ (অডিও, ভিডিও, হ্যান্ডনোট ইত্যাদি) লিখিত অনুমতি ছাড়া অন্য কারো কাছে প্রেরণ করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ। যেমন ইউটিউব চ্যানেলে আপলোড, ফেসবুকে প্রচার অথবা হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম/ইনস্টাগ্রাম/ইমু ইত্যাদির মাধ্যমে শেয়ার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৩. ইনস্টিটিউটের কোনো কনটেন্ট (অডিও, ভিডিও, হ্যান্ডনোট বা বই) নিজের নামে চালানো একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন- আমীন।
রিটার্ন ও রিফান্ড নীতি (Return & Refund Policy)
আলহামদুলিল্লাহ!
আল-ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট-এর কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর যদি কোনো কারণে রিফান্ড প্রয়োজন হয়, তাহলে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে। অনুগ্রহ করে ভর্তির পূর্বে এটি ভালোভাবে পড়ে নিন।
রিফান্ডের নিয়ম
• কোনো কোর্সে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়ার ৭ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
• আবেদন অনুমোদিত হলে ইনশা-আল্লাহ এক মাসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে এবং আপনাকে সংশ্লিষ্ট কোর্স থেকে বাদ দেওয়া হবে।
• রিফান্ডের ক্ষেত্রে যাবতীয় ট্রানজেকশন চার্জ ও মেইনটেন্যান্স চার্জ বাবদ কোর্স ফি থেকে ৫% কর্তন করা হবে।
বিকল্প সুবিধাসমূহ (যদি রিফান্ড গৃহীত না হয়)
যদি আবেদন গৃহীত না হয়, তবে শিক্ষার্থী নিচের বিকল্প সুবিধা নিতে পারবেন:
১. প্রদত্ত ফি ব্যবহার করে সংশ্লিষ্ট কোর্সের পরিবর্তে অন্য কোনো কোর্সে ভর্তি হওয়া।
২. প্রদত্ত ফি ব্যবহার করে বই অথবা অন্য কোনো সার্ভিস গ্রহণ করা।
৩. সংশ্লিষ্ট কোর্সে নিজের পরিবর্তে অন্য কাউকে ভর্তি করানো।
কিভাবে আবেদন করবেন?
রিফান্ডের জন্য আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
👉 রিফান্ড আবেদন ফরম
যোগাযোগ (Contact Us)
এই নীতি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের ওয়েবসাইটের Contact পেইজে ভিজিট করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।